পাবনার চাটমোহরে পরিত্যক্ত বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার
পাবনার চাটমোহরে পরিত্যক্ত বাড়ি থেকে শংকর চন্দ্র দাস (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বোথর গ্রামের বড়াল নদের পাড়ের ওই বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ওই যুবক একই উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুণ্ডা গ্রামের মৃত দুলাল চন্দ্র দাসের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন জানান, শুক্রবার ভোরে এলাকাবাসী বড়াল নদের পাড়ের একটি পরিত্যক্ত বাড়িতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে স্বজনরা এসে ওই যুবকের মরদেহ শনাক্ত করেন।
তিনি আরও জানান, মরদেহের পাশে পড়ে থাকা বোতলে বাংলা মদ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদপানেই শংকর দাসের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। এদিকে প্রত্যক্ষদর্শীরা যুগান্তরকে জানান, বৃহস্পতিবার বিকালে অজ্ঞাত এক যুবকের সঙ্গে শংকর চন্দ্র দাসকে পৌর শহর ও বোথর গ্রামের বিভিন্ন এলাকা ঘুরতে দেখা গেছে।
রাজশাহী বার্তা/admin






