রাজশাহীতে ফেনসিডিলসহ আটক ২

সময়: 5:46 pm - October 13, 2020 | | পঠিত হয়েছে: 156 বার

রাজশাহীতে ১০০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার নগরীর বেলপুকুর রেলগেট থেকে তাদের আটক করা হয়।

নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ২ জন হলেন রাজশাহীর কাটাখালি থানার শ্যামপুর পশ্চিমপাড়ার মোনারুলের ছেলে রাজু আহম্মেদ রনি (২৪) এবং একই থানার মোতাহার আলীর ছেলে ট্রাক চালক শিবলু রহমান (২৫)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী থেকে ঢাকাগামী একটি ট্রাককে ধাওয়া করে পুলিশ। বেলপুকুর রেলগেট সংলগ্ন মসজিদের সামনে তল্লাশি করে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে তারা।

অভিযানে চালকসহ ২ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

রাজশাহী বার্তা/Durul Haque

এই বিভাগের আরও খবর