সিংড়ায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার বিকাল ৩টার দিকে উপজেলার বামিহাল কোয়াখাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘাতক ট্রাকটি আটক করেছে স্থানীয় জনতা।
সিংড়া থানার ওসি নূর-ই-আলম সিদ্দিকী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু ও একজন আহতের খবর পাওয়া গেছে।
রাজশাহী বার্তা/admin






