রাজশাহী কলেজে হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু
করোনার উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঁচজন মারা গেছেন। বুধবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে তারা মারা যান বলে জানিয়েছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
এদের মধ্যে একজন আইসিইউতে মারা যান। বাকি চারজন মারা যায় হাসপাতালে ২৯ ও ৩০ নং করোনা ওয়ার্ডে।
ডা. সাইফুল ফেরদৌস আরো জানান, বলেন, করোনা পজিটিভ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৪ জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় আইসিইউতে রয়েছেন আটজন। এছাড়াও করোনা উপসর্গ রয়েছে ৩৯ জনের।
রাজশাহী বার্তা/admin






