জয়পুরহাটে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
সময়: 9:15 pm - August 9, 2021 | | পঠিত হয়েছে: 135 বার
জয়পুরহাটের ক্ষেতলালে মোটরসাইকেলের ধাক্কায় হাফিজুর রহমান(৫০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার দেওগ্রাম এলাকায় ক্ষেতলাল- আক্কেলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরেন্দ্রনাথ মন্ডল সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হাফিজুর রহমান ক্ষেতলাল উপজেলার দেওগ্রামের আব্দুল লতিফের ছেলে।
ওসি নিরেন্দ্রনাথ মন্ডল জানান,হাফিজুর রহমান তার নিজ বাড়ি থেকে সাইকেল চালিয়ে দেওগ্রামের বেড়ার ঘর এলাকায় যাচ্ছিলেন। পথে দ্রুতগামী একটি মোটরসাইকেল সাইকেলটিকে সামনের দিক থেকে ধাক্কা দিলে হাফিজুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।








